নক্ষত্র (Stars): - যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। - নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিণ্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। - এই গ্যাস অতি উচ্চ (প্রায় ৬০০০° সেলসিয়াস) তাপমাত্রায় জ্বলছে। - পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব আলোকবর্ষ এককে মাপা হয়। - আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। - এই বেগে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে। - সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। - সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। - সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। - আলফা সেন্টারাই আসলে একটি ত্রিপল স্টার সিস্টেম। - প্রক্সিমা সেন্টারাই (Proxima Centauri) হচ্ছে আলফা সেন্টারাই সি (Alpha Centauri C) এর অপর নাম। - পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ।
উৎস: ১. ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি। ২. https://www.space.com