অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪-১৯৫১): ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর রচিত উপন্যাসঃ - ‘তিতাস একটি নদীর নাম’ (এটি ৪ খন্ডের উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দে। ১৯৫৬ সালে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।); - ‘সাদা হাওয়া’(১৯৯৬, নাগরিক ও রাজনৈতিক ধরনের উপন্যাস); - ‘রাঙ্গামাটি’ (১৯৯৭)। তাঁর রচিত অনুবাদ উপন্যাস - ‘জীবন-তৃষা’, আর্ভিং স্টোন এর উপন্যাস ‘Lust for Life’ এর অনুবাদ। উৎসঃ অদ্বৈত মল্লবর্মণ রচনাবলী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।