• জহির রায়হান রচিত 'একুশের গল্প' এর চরিত্র - রাহাত।
• একুশের গল্প: - জহির রায়হানের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে 'একুশের গল্প' অন্যতম। - এই গল্পটি 'জহির রায়হান রচনাবলি' ২য় খণ্ড থেকে চয়িত হয়েছে। - ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এক উদ্দাম হৃদয়বান, প্রাণবন্ত তরুণ শহিদ হয়। কিন্তু পুলিশ সেই লাশ গুম করে ফেলে। - তাঁর কঙ্কাল মেডিক্যাল কলেজে পড়ুয়া এক বন্ধু আবিষ্কার করে। - প্রধান চরিত্র: তপু, রেণু, রাহাত ইত্যাদি।
• জহির রায়হান: - তিনি ১৯৩৫ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক। - তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। - তাঁর সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’। - তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’। - তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’। - তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে 'নিগার পুরস্কার' লাভ করে। - 'হাজার বছর ধরে' উপন্যাসের জন্য তিনি 'আদমজি সাহিত্য পুরস্কার' লাভ করেন।
অন্যদিকে, • রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'পোস্টমাস্টার' গল্পের চরিত্র - রতন। • রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কাবুলিওয়ালা' গল্পের চরিত্র - রহমত। • জহির রায়হান রচিত 'আরেক ফাল্গুন' উপন্যাসের চরিত্র - রসুল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্য পাঠ, নবম-দশম শ্রেণি; কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর।