শহীদ কাদরী স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি। বাংলা কবিতার পঞ্চাশের দশকের সর্বোচ্চ সম্ভাবনা ও সাফল্য দেখা যায় তার প্রথম কাব্যগ্রন্থ উত্তরাধিকারে। তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তাঁর কাব্যগ্রন্থগুলো হলোঃ - উত্তরাধিকার (প্রথম প্রকাশিত), - তোমাকে অভিবাদন প্রিয়তমা, - কোথাও কোনো ক্রন্দন নেই, - আমার চুম্বনগুলো পৌঁছে দাও।
অন্যদিকে, সিরাজুল ইসলাম চৌধুরী রচিত গ্রন্থ- দ্বিতীয় ভুবন আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- মেঘ বলে চৈত্রে যাব সিকান্দার আবু জাফর রচিত কাব্যগ্রন্থ-প্রসন্ন শহর
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।