চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: তোতা ইতিহাস
সঠিক উত্তর
সঠিক উত্তর: তোতা ইতিহাস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- চণ্ডীচরণ মুনশী’র জন্মসাল এবং তাঁর বাসস্থান বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তাঁর পিতা-মাতা’র পরিচয়ও অজানা। তাঁর মৃত্যুর বিষয়ে জানা যায় ইন্ডিয়া সরকারের দপ্তরে রক্ষিত Home Miscellanneous (Vol. 560, P. 554) থেকে। এখানে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছিলো ১৮০৮ সালের ২৬ নভেম্বর।
- ১৮০১ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ গঠিত হলে চণ্ডীচরণ ওই বৎসরেই এই কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৮০৫ সালের ৪ সেপ্টেম্বরে কলেজের কাউন্সিল অধিবেশনে উপস্থাপিত বাংলা-সংস্কৃত-মারাঠা ভাষার শিক্ষক তালিকায় চণ্ডীচরণ মুনশীকে মাসিক ৩০ টাকা বেতনভুক ‘certified Teacher’ হিসেবে উল্লেখ করা হয়েছে ।
- এই কলেজে চাকরি করার সময় উইলিয়াম কেরির উৎসাহে তিনি কাদির বখশ-এর ফার্সি আখ্যানগ্রন্থ ‘তুতিনামা’ বাংলায় অনুবাদ করেন এবং নাম দেন 'তোতা ইতিহাস' (১৮০৪)। গ্রন্থটি ১৮০৫ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত হয়। পরে লন্ডন থেকে ‘তোতা ইতিহাস’-এর দু’টি সংস্করণ বের হয় ১৮১১ (পৃষ্ঠা সংখ্যা ১৩৮) ও ১৮২৫ (পৃষ্ঠা সংখ্যা ১৪০) সালে।
সোর্সঃ বিডিনিউজ২৪
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন