- গীতিকা লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। - গীতিকা হয় বেশ দীর্ঘ; তাতে বড় কাহিনী বলা হয়ে থাকে কিন্তু অধিকাংশ গীতিকার লেখকের নাম পাওয়া যায় না। - এতে বলা হয় নরনারীর জীবন ও হৃদয়ের কথা।
- কয়েকটি গীতিকা: মহুয়া, দেওয়ানা মদিনা, মলুয়া ইত্যাদি। - রবীন্দ্রনাথ ঠাকুর লোকসাহিত্যের অনুরাগী ছিলেন। - লোকসাহিত্যের পৃথিবী হচ্ছে পল্লী। তবুও সাহিত্য পল্লীর মানুষের আনন্দকে ফুটিয়েছে ফুলের মতন, বেদনাকে বাজিয়েছে একতারার সুরের মতন। লোকসাহিত পল্লীর মানুষের বুকের বাঁশরি।