মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

কোনটি গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি?

সঠিক উত্তর

উদারতাবাদ

সঠিক উত্তর: উদারতাবাদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি - উদারতাবাদ।
 
মূল্যবোধ:
• গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা:
- নৈতিকতা, সহমর্মিতা, আত্মসংযম, পরমত সহিষ্ণুতা এর মতো গুনাবলিগুলো মানুষকে গণতান্ত্রিক আচরণ করতে শেখায়।
- একটি রাষ্ট্র কেবল গণতন্ত্র ঘোষণা করলেই হবে না, তা প্রতিষ্ঠা করার জন্য জনগণের মাঝে গণতান্ত্রিক চেতনা, সংকল্প ও উদ্দেশ্য তথা গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হবে।
 
- সমাজের কথা, প্রতিবেশীর সুবিধা-অসুবিধা, অন্যের অধিকার সম্পর্কে চিন্তা করা মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ যা আবার গণতান্ত্রিক মূল্যবোধেরই প্রতিফলন।
- মূলত উদারতাবাদ নামক মতবাদ থেকেই এর উৎপত্তি।
- অধ্যাপক জর্জ এইচ সেবাইন উদারতাবাদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন “ব্যক্তিস্বাধীনতা, আইনি সুরক্ষা এবং সাংবিধানিক রাষ্ট্রীয় ব্যবস্থার তত্ত্ব ও অনুশীলন হচ্ছে উদারতাবাদ।
 
সূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ
  2. নৈতিকতা
  3. উদারতাবাদ সঠিক
  4. উপযোগবাদ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

     কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

  2. 2

    Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

  3. 3

    কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  4. 4

     ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

  5. 5

     সুশাসনের মূল ভিত্তি কী?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড