• মৌলিক শব্দ: যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।
• অন্যদিকে, - দৌহিত্র, মধুর, কর্তব্য- শব্দটি একটি যৌগিক শব্দ। ------------------------- • যৌগিক শব্দ: - যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।
যেমন- - গায়ক (মূল শব্দ) - গৈ+অক (শব্দ গঠন অর্থ) - যে গান করে (অর্থ)। - মধুর = মধু + র; অর্থ - মধুর মতো মিষ্টি গুণযুক্ত। - কর্তব্য= কৃ + তব্য; অর্থ- যা করা উচিত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।