মূল বিষয়বস্তুতে যান

বিদ্যাসাগরের অনুবাদগ্রন্থ নয় কোনটি?

সঠিক উত্তর

প্রভাবতী সম্ভাষণ

সঠিক উত্তর: প্রভাবতী সম্ভাষণ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বিদ্যাসাগরের অনুবাদগ্রন্থ নয়- 'প্রভাবতী সম্ভাষণ'।

'প্রভাবতী সম্ভাষণ' প্রবন্ধ:

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রবন্ধ 'প্রভাবতী সম্ভাষণ'।
• রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতীকে বিদ্যাসাগর় অপত্যনির্বিশেষে ভালোবাসতেন। তার অকালমৃত্যুতে একান্ত ব্যথিত হয়ে প্রভাবতীর স্মৃতি চিরজাগরূক রাখার জন্য তিনি এই প্রবন্ধ রচনা করেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ:
- ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অফ এররস অবলম্বনে রচিত)
- হিন্দি থেকে বাংলাবেতাল পঞ্চবিংশতি (লল্লুলাল কৃত বেতাল পচ্চীসী অবলম্বনে)
- সংস্কৃত থেকে বাংলা শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞানশকুন্তলম্ অবলম্বনে)
- সীতার বনবাস (ভবভূতির উত্তররামচরিতম্‌ নাটকের আখ্যানবস্তু)
- মহাভারতের উপক্রমণিকা (ব্যাসদেব মূল মহাভারত-এর উপক্রমণিকা অংশ অবলম্বনে)
- বামনাখ্যানম্ (মধুসূদন তর্কপঞ্চানন রচিত ১১৭টি শ্লোকের অনুবাদ)
- নীতিবোধ (রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত)
- বোধোদয় (চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে রচিত)
- কথামালা (ঈশপস ফেবলস অবলম্বনে রচিত)

--------------------
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।

• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শকুন্তলা
  2. সীতার বনবাস
  3. প্রভাবতী সম্ভাষণ সঠিক
  4. ভ্রান্তিবিলাস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল