• আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। • তিনি একজন নাগরিক কবি ছিলেন। • তিনি পুরান ঢাকার মাহুতটুলী নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। • তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে। • পেশায় তিনি সাংবাদিক ছিলেন। • মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ: - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, - আমি অনাহারী, - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - বন্দী শিবির থেকে, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - দুঃসময়ের মুখোমুখি, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - আদিগন্ত নগ্ন পদধ্বনি, - এক ধরনের অহংকার, - শূন্যতার শোকসভা, - বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, - প্রতিদিন ঘরহীন ঘরে, - ইকারুসের আকাশ, - উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, - এক ফোঁটা কেমন অনল, - বুক তাঁর বাংলাদেশের হৃদয়, - হরিণের হাড়, - স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি, - কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে ইত্যাদি।