সেলিনা হোসেন: - সেলিনা হোসেন খ্যাতিমান কথাসাহিত্যিক। - সেলিনা হোসেন ১৪ই জুন ১৯৪৭ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। - রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর লাভ করেন। - অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, নারীমুক্তি তাঁর কথাসাহিত্যের মূলগত আখ্যান। - সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
• তাঁর রচিত উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযোগ্য: - হাঙর নদী গ্রেনেড, - মগ্ন চৈতন্যে শিস, - যাপিত জীবন, - চাঁদবেনে, - পোকামাকড়ের ঘরবসতি, - গায়ত্রী সন্ধ্যা, - দীপান্বিতা ইত্যাদি।
• গল্পগ্রন্থ: - উৎস থেকে নিরন্তর, - খোলকরতাল, - মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি।