মেসোপটেমীয় সভ্যতা: - অ্যাজটেক মেসোপটেমীয় সভ্যতা নয়। - এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়- • সুমেরীয়। • ব্যাবিলনীয়। • অ্যাসেরীয়। • ক্যালেডীয়। - Mesopotamia মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। - পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমীয় সভ্যতা'। - ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে। - ওই সময় উরুক নামে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। এ শব্দ থেকেই ইরাকের নাম রাখা হয়। - বর্তমান ইরাকের বেশির ভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ একসময় মেসোপটেমীয় সভ্যতার অংশ ছিল। - খ্রিস্টপূর্ব ১৫০ সালের দিকে এ অঞ্চল পার্সিয়ানদের নিয়ন্ত্রণে ছিল। পরে রোমানদের দখলে যায়। মুসলিম শাসনামলে এ অঞ্চল ইরাক নামে পরিচিতি পায়।