• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ নয় - কৃষ্ণপক্ষ। - এটি আবদুল গাফ্ফার চৌধুরী রচিত গল্পগ্রন্থ।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: - তিনি ১৮৩৮ সালে চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। - তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। - তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ললিতা তথা মানস' (১৮৫৬)। - তাঁর রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। এটি ইংরেজিতে লেখা। - তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। - আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস। - তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত প্রবন্ধ: - লোকরহস্য, - কমলাকান্তের দপ্তর, - বিবিধ সমালোচনা, - সাম্য, - কৃষ্ণচরিত্র, - ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।