জলবায়ু: - কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। - কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। - কাজেই জলবায়ু হলো কোন একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তর বা ট্রপোমন্ডলের সামগ্রিক অবস্থা। - আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো- • বায়ুর তাপ/উষ্ণতা, • বায়ুর চাপ, • বায়ুপ্রবাহ, • বায়ুর আর্দ্রতা ও • বারিপাত ইত্যাদি।
অন্যদিকে, - 'সমুদ্রস্রোত' জলবায়ুর উপাদান নয় এটি জলবায়ুর একটি নিয়ামক।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।