মেধাবী
Toggle menu

মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত পত্রিকা নয় কোনটি?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত পত্রিকা -
- প্রথম শিশুপত্রিকা 'আঙুর' (১৯২০)
- ইংরেজি মাসিক পত্রিকা 'দি পীস' (১৯২৩)।
- বাংলা মাসিক সাহিত্য পত্রিকা 'বঙ্গভূমি' (১৯৩৭) এবং
- পাক্ষিক 'তকবীর' (১৯৪৭)

অন্যদিকে,
দৈনিক সেবক (১৯২১) পত্রিকার সম্পাদক - মোহাম্মদ আকরাম খাঁ। 
মিহির (১৮৯২) পত্রিকার সম্পাদক - শেখ আবদুর রহিম।
----------------- 
মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯)  
- শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ মুহম্মদ শহীদুল্লাহ্ এর জন্ম ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে।
- ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্'র বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন।
তিনি ছিলেন:
- আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৫)।
- বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক (১৯১৮-২১)।
- তাঁর সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আঙুর
দৈনিক সেবক
মিহির
দি পীস

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড