'বিরহ-বিলাপ' কাব্যগ্রন্থ: - কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে - বিরহবিলাপ। - তবে অনেক সমালোচকই কাব্যটির নাম 'বিরহ বিলাস' বলেছেন। - কবি অবশ্য বলেছেন, আমি যখন বার বয়স্ক বালক সেই সময় আমার বিরহ বিলাপ নামক ক্ষুদ্র একখানা কাব্য প্রকাশিত হয়। - কাব্যগ্রন্থটি আজ দুষ্প্রাপ্য।
• 'আমি বীরাঙ্গনা বলছি': - নীলিমা ইব্রাহিম রচিত 'আমি বীরাঙ্গনা বলছি' - একটি প্রবন্ধ গবেষণা গ্রন্থ। - গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, সেসব যুদ্ধাহত কয়েকজনের সত্যকাহিনীনির্ভর জীবন ইতিহাস 'আমি বীরাঙ্গনা বলছি'। - যাদের দুঃখ কাহিনী বর্ণনা করা হয়েছে তাঁরা হলেন - তারা ব্যানার্জি, মেহেরজান, রীনা, শেফা, ময়না, ফাতেমা, মীনা।
• মমতাজউদদীন আহমেদ (১৯৩৫-২০১৯) রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটক: - বর্ণচোর, - বকুলপুরের স্বাধীনতা, - কী চাহ শঙ্খচিল, - এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি। ------------------------ কায়কোবাদ: - আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি কায়কোবাদ। - ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা-জজ আদালতের উকিল। - তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী। - ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। - মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: - কুসুম-কানন, - অশ্রুমালা, - মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত), - শিব-মন্দির, - অমিয়ধারা, - শ্মশান-ভস্ম, - মহরম শরীফ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।