কোনটি ডি-৮ ভুক্ত দেশ নয় - ভারত ও মরক্কো। অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বতিল করা হয়েছে। =======================
• D-8: - D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট। - গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে। - সদর ইস্তাম্বুল, তুরস্ক। - D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। - D-8 সংস্থার বর্তমান মহাসচিব-ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। - D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর। - সর্বশেষ দশম D-8 সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।