অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়: - সাধারণ অনুসর্গ ও - ক্রিয়াজাত অনুসর্গ।
সাধারণ অনুসর্গ- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়। যেমন, উপরে- মাথার উপরে নীল আকাশ। কাছে- কার কাছে গেলে জানা যাবে? জন্যে- হারানো ঘড়িটার জন্যে অনেক কেঁদেছি। দ্বারা- এমন কাজ তোমার দ্বারা হবেনা।
ক্রিয়াজাত অনুসর্গ- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন, করে- ভালো করে খেয়ে নাও। দিয়ে-মন দিয়ে লেখাপড়া করা দরকার। ধরে- বহুদিন ধরে অপেক্ষা করে আছি। থেকে- ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মানদী পার হতে হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।