'ছেলেমি' শব্দটি মৌলিক শব্দ নয়। - এটি শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয়যোগে সাধিত শব্দ।
সাধিত শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় অর্থাৎ যেসব শব্দ প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, সন্ধি, সমাস ইত্যাদি নিয়মে গঠিত হয় তাদের সাধিত শব্দ বলে। যেমন - প্রত্যয়যোগে:
• ধাতুর সঙ্গে প্রত্যয়যোগে - রাঁধ + না = রান্না নাচ্ + অন = নাচন
• শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয়যোগে- ঢাকা + আই = ঢাকাই মোঘল + আই = মোঘলাই ছেলে + আমি = ছেলেমি
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।