• গঠন বিবেচনায় বাংলা শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. মৌলিক শব্দ ও ২. সাধিত শব্দ।
• মৌলিক শব্দ: যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন - - গোলাপ, - নাক, - লাল, - তিন।
• সাধিত শব্দ: - যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। - সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। যথা: - চাঁদমুখ (চাঁদের মতো মুখ), - নীলাকাশ (নীল যে আকাশ), - ডুবুরি (ডুব্ + উরি), - চলন্ত (চল্ + অন্ত), - প্রশাসন (প্র + শাসন), - গরমিল (গর + মিল) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।