মূল বিষয়বস্তুতে যান

কোনটি নিত্য সমাস?

সঠিক উত্তর

কালান্তর

সঠিক উত্তর: কালান্তর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• নিত্য সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন:
অন্য কাল = কালান্তর;
অন্য গৃহ = গৃহান্তর;
অন্য গ্রাম = গ্রামান্তর;
ঈষৎ ঘোলা = ঘোলাটে;
কেবল চড়া = চড়ামাত্র;
এক জন = জনৈক;
কেবল তা = তন্মাত্র;
কেবল দর্শন = দর্শনমাত্র;
সারা দিন = দিনভর;
অন্য দেশারা = দেশান্তর;
অন্য দ্বীপ = দ্বীপান্তর;
অন্য ভাষা = ভাষান্তর।

- সমস্তপদের শেষে 'অন্তর' থাকলে ব্যাসবাক্যে 'অন্য' হবে। যেমন: দেশান্তর = অন্য দেশ।
- সমস্তপদের শেষে 'মাত্র/খানা' থাকলে ব্যাসবাক্যে 'কেবল' হবে। যেমন: শয়নমাত্র = কেবল শয়ন।

অন্যদিকে,
• কর পল্লবের ন্যায় = করপল্লব; উপমিত কর্মধারায় সমাস।
• কাল রূপ চক্র = কালচক্র; কাল রূপ সিন্ধু = কালসিন্ধু; রূপক কর্মধারায় সমাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. করপল্লব
  2. কালচক্র
  3. কালান্তর সঠিক
  4. কালসিন্ধু

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল