• উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত: - উচ্চ স্বরধ্বনি [ই], [উ]; - উচ্চ-মধ্য স্বরধ্বনি [এ], [ও]; - নিম্ন-মধ্য স্বরধ্বনি [অ্যা], [অ]; - নিম্ন স্বরধ্বনি [আ]।
• উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে। • নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।