- সংবিধানের ১০৮ নং অনুচ্ছেদ অনুসারে, বাংলাদেশের সুপ্রিমকোর্ট একটি কোর্ট অব রেকর্ড বা লেখ্য আদালত। - অর্থাৎ সুপ্রিমকোর্টর যাবতীয় কর্ম ও বৈচারিক কার্যধারা স্থায়ীভাবে নথিবদ্ধ ও রক্ষিত হয়। আদালত অবমাননার জন্যে এই আদালত শাস্তি প্রদান করতে পারে। (তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)