মেধাবী
Toggle menu

কোনটি হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস?

সঠিক উত্তর
অনিল বাগচীর একদিন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ ‘অনিল বাগচীর একদিন’ উপন্যাস:
 হুমায়ূন আহমেদ রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাসের মধ্যে ‘অনিল বাগচীর একদিন’ বেশ ভিন্ন ধারার। এখানে যুদ্ধ নেই প্রত্যক্ষভাবে তবে আছে সততার ঋজু সৌধ, যা নির্মাণ করেছে অনিল নামের একটি সাদাসিধে ছেলে।

যুদ্ধকালে অবরুদ্ধ ঢাকায় ভীরু একটি ছেলে অনিল অলফা ইনস্যুওরেন্স কোম্পানিতে চাকরি সূত্রে ঢাকায় আটকে পরে। গ্রমের স্কুল শিক্ষকের পাঠানো চিঠির মাধ্যমে পাকিস্তানী বাহিনীকর্তৃক পিতার হত্যা ও ছোট বোনের স্কুল শিক্ষকের বাসায় আশ্রয়ে থাকার খবর পায় এবং ছুটে চলেন গ্রামের উদ্দেশ্যে। যাত্রাপথে পাকসেনাদের চেকপোস্টে পরিচয় জানতে চাইলে যাত্রাপথের এক মুসলিম সহযাত্রী আইয়ুবের বাধা উপেক্ষা করে নিজের আসল নাম পরিচয় জানিয়ে সততার পরিচয় দেন তবে এর ফলস্বরূপ পাকবাহিনীর সদস্যরা তাকে হত্যা করে। সততা, চাপা উত্তেজনা সব মিলিয়া উপন্যাসটি ভিন্ন  আবেদন সৃষ্টি করে। 

⇒ হুমায়ূন আহমেদ:
•  হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)  কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক। হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।

• বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ একজন ব্যতিক্রমী লেখক। রচনার ব্যাপ্তি, বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, রচনাশৈলী, সংলাপ প্রভৃতি মিলিয়ে তিনি এক অভিনব ধারা সৃষ্টি করেন, যা  একান্তই তাঁর নিজস্ব শৈলী হিসেবে স্বীকৃত। তাঁর উপস্থিত বুদ্ধিজাত প্রকাশ ও রসবোধের কারণে তাঁর রচনা সহজেই পাঠকের চিত্ত স্পর্শ করে।

• বাংলাদেশের কথাসাহিত্যের গতানুগতিক ধারাকে অতিক্রম করে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন এক স্বতন্ত্র ভুবন। একজন সফল লেখক হিসেবে সাহিত্য-শিল্পের বিভিন্ন শাখায় স্বচ্ছন্দ বিচরণ তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। বহুমাত্রিকতা তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য ।

• ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব। ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। 

• তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য উপন্যাস:
- শ্যামল ছায়া,
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

অন্যদিকে,
• নীলিমা ইব্রাহিম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘যে আরণ্যে আলো নেই’।
• মমতাজ উদ্দিন আহমদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘কি চাহ শঙ্খচিল’।
• সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

যে অরণ্যে আলো নেই
অনিল বাগচীর একদিন সঠিক
কি চাহ শঙ্খচিল
পায়ের আওয়াজ পাওয়ার যায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড