ধাতুর উৎপত্তি ও প্রকৃতি বিচার করে সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. মৌলিক ধাতু, ২. সাধিত ধাতু এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু৷ মৌলিক ধাতু তিন প্রকার। সংস্কৃত, বাংলা ও বিদেশি ধাতু৷ খাঁটি বাংলা ধাতু হলো কাট্, আঁক্, কাঁদ্, নাচ্, কর্ ইত্যাদি৷ কৃ,গম্, গ্রহ্, দৃশ্ হলো সংস্কৃত ধাতু৷ ঢাক্, টান্, ঝুল্, খাট্ হলো বিদেশি (হিন্দি, আরবি, ফারসি) ধাতু৷ উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷