বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির যে উপাদান বাংলায় রক্ষিত রয়েছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। কয়েকটি দেশি শব্দ হচ্ছে: চুলা, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি। কার্তুজ, ডিপো ফরাসি ভাষার এবং নগদ আরবি ভাষার শব্দ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী