পঞ্চমী তৎপুরুষ সমাস: যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। সাধারণত পুত, জাত, আগত, ভীত, গৃহীত, নিয়ত, মুক্ত, উত্তীর্ণ, চালানাে, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের ফলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন- - বিলাত থেকে ফেরত = বিলাতফেরত, - প্রাণের চেয়ে অধিক = প্রাণাধিক, - সত্য থেকে ভ্রষ্ট = সত্যভ্রষ্ট, - প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়, - জেল থেকে মুক্ত= জেলমুক্ত, - জেল থেকে খালাস = জেলখালাস প্রভৃতি। কোনাে কোনাে সময় পঞ্চমী তৎপুরুষের ব্যাসবাক্য এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়। যেমন- - প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়, - পরাণের চেয়ে প্রিয় = পরাণপ্রিয় ইত্যাদি।