মূল বিষয়বস্তুতে যান

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?

সঠিক উত্তর

গবাক্ষ

সঠিক উত্তর: গবাক্ষ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

স্বরসন্ধি: 
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। 
সূত্র-১: অ/আ + অ/আ = আ। যেমন – উত্তর + অধিকার = উত্তরাধিকার, আশা + অতীত = আশাতীত, 
সূত্র-২: ই/ঈ + ই/ঈ = ঈ। যেমন – অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি + ঈক্ষা = পরীক্ষা, 
সূত্র-৩: উ/ঊ + উ/ঊ = উ। যেমন - মরু + উদ্যান = মরূদ্যান, 
সূত্র-৪: অ/আ + ই/ঈ = এ । যেমন - শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, 
সূত্র-৫: অ/আ + উ/ঊ = ও। যেমন - সূর্য + উদয় = সূর্যোদয়, 
সূত্র-৬: অ/আ + ঋ = অর্। যেমন - মহা + ঋষি = মহর্ষি, 
সূত্র-৭: অ/আ + ঋত = আর্ । যেমন – শীত + ঋত = শীতার্ত, 
সূত্র-৮: অ/আ + এ/ঐ = ঐ । যেমন - জন + এক = জনৈক, 
সূত্র-৯: অ/আ + ও/ঔ = ঔ। যেমন - বন + ওষধি = বনৌষধি, 
সূত্র-১০: ই/ঈ + অন্য স্বর = ঘৃ + স্বর। যেমন – প্রতি + এক = প্রত্যেক, 
সূত্র-১১: উ/ঊ + অন্য স্বর = বৃ + স্বর। যেমন - সু + অল্প = স্বল্প, 
সূত্র-১২: ঋ + অন্য স্বর = বৃ + স্বর। পিতৃ + আলয় = পিত্ৰালয়, 
সূত্র-১৩: এ + অন্য স্বর = অ + স্বর। যেমন - শে + অন = শয়ন, 
সূত্র-১৪: ঐ + অন্য স্বর = আ + স্বর। যেমন – নৈ + অক = নায়ক, 
সূত্র-১৫: ও + অন্য স্বর = অব্ + স্বর। যেমন – গো + আদি = গবাদি, 
সূত্র-১৬: ঔ + অন্য স্বর = আব্ + স্বর। যেমন – নৌ + ইক = নাবিক। 

 নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি: 
- কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। 
যেমন – 
• কুল + অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)। 
গো + অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মহর্ষি
  2. জনৈক
  3. শয়ন
  4. গবাক্ষ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল