• নঞ বহুব্রীহি সমাস: - বিশেষ্য পূর্বপদের আগে নঞ (না অর্থবােধক) অব্যয়যােগে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ বহুব্রীহি সমাস বলে। - নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন- - বে (নাই) ঈমান যার = বেঈমান, - ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান, - না (নাই) চারা (উপায়) = নাচার, - নি (নাই) ভুল যার = নির্ভুল, - না (নয়) জানা যা = নাজানা, - অ (নাই) আদি যার = অনাদি ইত্যাদি।
- নীল যে পদ্ম = নীলপদ্ম - কর্মধারয় সমাস - বদ রাগ যার = বদরাগী - সমানাধিকরণ বহুব্রীহি সমাস - মাথায় পাগড়ি যার = মাথায় পাগড়ি - অলুক বহুব্রীহি সমাস
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।