⇒ নিত্য সমাস : যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয় তাকে নিত্য সমাস বলে। অর্থাৎ যে সমাসে সমস্যমান পদগুলো সর্বদা সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, সে সমাসকে নিত্য সমাস বলা হয়। এ সমাসের ব্যাসবাক্যের প্রারম্ভে 'অন্য' বা 'কেবল' প্রভৃতি শব্দ বসে। যেমন: - অন্য গ্রাম = গ্রামান্তর, - অন্য দেশ = দেশান্তর, - কেবল দর্শন = দর্শনমাত্র, - কেবল যাওয়া = যাওয়ামাত্র, - কেবল বলা = বলামাত্র।
অন্যদিকে, - দেশ কর্তৃক বরেণ্য= দেশবরেণ্য ও জবান দ্বারা বন্দি = জবানবন্দি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। - দৃষ্টিগোচর সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।