বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
সে অনুসারে,
সঠিক উত্তর: ক) নিয়মিত শরীর চর্চা করো, স্বাস্থ্য ভাল থাকবে।
অন্যদিকে,
জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে ।
সে অনুসারে,
খ) যে মেয়েটি এখানে এসেছিল, সে আমার বোন।
- এটি একটি জটিল বাক্য। কারণ এখানে আশ্রিত খণ্ডবাক্য (যে মেয়েটি এখানে এসেছিল) প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করছে।
গ) ততটুকুই নাও, যতটুকু তুমি খেতে পারবে ।
- এটি জটিল বাক্য। কারণ এখানে একটি অনুচ্ছেদীয় (subordinate) খণ্ডবাক্য রয়েছে (যতটুকু তুমি খেতে পারবে)।
• সরল বাক্য:
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
সে অনুসারে,
ঘ) "সে অনেক চেষ্টা করেও আশানুরূপ ফল পায়নি" = সরল বাক্য (একটিমাত্র সমাপিকা ক্রিয়া)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।