কর্মবাচ্য- যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।যেমন,- পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।- চিঠিটা পড়া হয়েছে।কর্তাবাচ্য- যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।যেমন-আমি আগামীকাল বাড়ি ফিরব।ভাববাচ্য- যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।যেমন- কোথা থেকে আসা হলো।উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।