মেধাবী
Toggle menu

কোনটি যোগরূঢ় শব্দ?

সঠিক উত্তর
পঙ্কজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

যােগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যে-সব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনাে বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যােগরূঢ় শব্দ বলে। যেমন : পঙ্কজ– পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে। কিন্তু এখানে ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র ‘পদ্মফুল’ অর্থেই ব্যবহৃত হয়। তাই ‘পঙ্কজ' একটি যােগরূঢ় শব্দ।
এরকম—
রাজপুত – ‘রাজার পুত্র’ অর্থ পরিত্যাগ করে যােগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে ‘জাতি বিশেষ'।

মহাযাত্রা – মহাসমারােহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যােগরূঢ় শব্দ রূপে এর অর্থ ‘মৃত্যু।

জলধি – ‘জল ধারণ করে এমন’ অর্থ পরিত্যাগ করে একমাত্র ‘সমুদ্র’ অর্থেই ব্যবহৃত হয়।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

সকল অপশন

রেফারেন্স মাত্র

বাশি
পঙ্কজ সঠিক
প্রবীণ
সন্দেশ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড