মূল বিষয়বস্তুতে যান

কোনটি রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

সঠিক উত্তর

ফেরারী সূর্য

সঠিক উত্তর: ফেরারী সূর্য

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• রাবেয়া খাতুন:
- বাংলাদেশী সাহিত্যিক রাবেয়া খাতুনের (১৯৩৫-২০২১) জন্ম ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে। 
- তার রচিত প্রথম উপন্যাসের নাম ‘নিরাশ্রয়া’।
• রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস “মেঘের পর মেঘ” অবলম্বনে, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ২০০৪ সালে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র - মেঘের পরে মেঘ।
• ২০১১ সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস “মধুমতি” অবলম্বনে, পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র মধুমতি।
• এছাড়াও অভিনেত্রী মৌসুমী ২০০৩ সালে তার লেখা কখনো ‘মেঘ কখনো বৃষ্টি’ অবলম্বনে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি।

তাঁর লেখা বিভিন্ন উপন্যাস গুলো হলো:
- মধুমতি,
- সাহেব বাজার,
- অনন্ত অন্বেষা,
- রাজারবাগ শালিমারবাগ,
- মন এক শ্বেত কপোতী,
- ফেরারী সূর্য (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
- অনেকজনের একজন,
- জীবনের আর এক নাম,
- দিবস রজনী,
- সেই এক বসন্তে,
- মোহর আলী,
- নীল নিশীথ,
- বায়ান্ন গলির এক গলি,
- পাখি সব করে রব,
- নয়না লেকে রূপবান দুপুর,
- মিড সামারে,
- হানিফের ঘোড়া,
- হিরণ দাহ,
- এই বিরহকাল,
- হোটেল গ্রীন বাটন,
- বাগানের নাম মালনিছড়া,
- প্রিয় গুলশানা,
- বসন্ত ভিলা,
- ছায়া রমণী,
- সৌন্দর্যসংবাদ,
- হৃদয়ের কাছের বিষয়,
- মালিনীর দুপুর,
- রঙিন কাচের জানালা ইত্যাদি।

⇒ সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, একুশে পদক, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ, নাসির উদ্দীন স্বর্ণপদক, জসীমউদ্‌দীন পুরস্কার, শেরেবাংলা স্বর্ণপদক, ঋষিজ সাহিত্য পদক, অনন্যা সাহিত্য পুরস্কার, শেল্‌টেক্‌ পদক ইত্যাদি পুরস্কার পেয়েছেন।
 
• কালো ঘোড়া, যাত্রা ও নীল দংশন যথাক্রমে ইমদাদুল হক মিলন, শওকত আলী ও সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।
 
উৎস: দৈনিক প্রথম আলো রিপোর্টস এবং লাইভ এমসিকিউ লেকচার; বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ফেরারী সূর্য সঠিক
  2. কালো ঘোড়া
  3. যাত্রা
  4. নীল দংশন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল