পার্শ্বিক ধ্বনিঃ যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পিছনের এক বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায়; দুপাশ দিয়ে বায়ু নিঃসৃত হয় বলে একে পার্শ্বিক ধ্বনি বলে। বাংলা পার্শ্বিক ধ্বনি মাত্র – ১টি। 'ল' পার্শ্বিক ধ্বনি। যেমন - - তাল, দল, শাল প্রভৃতি শব্দে 'ল' পার্শ্বিক ধ্বনি। - পার্শ্বিক ধ্বনি সাধারণত ঘােষ হয়ে থাকে। উৎসঃ ভাষা শিক্ষা, ড, হায়াৎ মামুদ।