মূল বিষয়বস্তুতে যান

কোনটি হুমায়ুন আজাদ রচিত প্রবন্ধের সংকলন?

সঠিক উত্তর

নরকে অনন্ত ঋতু

সঠিক উত্তর: নরকে অনন্ত ঋতু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘নরকে অনন্ত ঋতু’ প্রবন্ধ সংকলন:
- হুমায়ুন আজাদের কিছু দীর্ঘ ও হ্রস্ব সামাজিক রাজনৈতিক প্রবন্ধের সংকলন ‘নরকে অনন্ত ঋতু’।
- এই সংকলনে 'জাতীয় সংস্কৃতি কমিশন: তার প্রলাপ বা প্রতিবেদন', 'বাঙালি: একটি রুগ্ন জনগোষ্ঠি?', 'বইয়ের বিরুদ্ধে' নামের তিনটি দীর্ঘ  প্রবন্ধ রয়েছে। এবং একগুচ্ছ তীক্ষ্ণ প্রথাবিরোধী প্রবন্ধ রয়েছে।
- যখন সবাই মেনে নিয়েছিলো এরশাদি সংস্কৃতি, তার কমিশনের প্রস্তাব, তখন শুধু হুমায়ুন আজাদই এর প্রতিবাদ করেছিলেন এই প্রবন্ধ রচনার মাধ্যমে।

-----------------------
• হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য অলৌকিক ইস্টিমার।
- ১৯৮৩ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ জ্বলো চিতাবাঘ।

• হুমায়ুন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- যতোই গভীরে যাই মধু,
- যতোই উপরে যাই নীল,
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি।

অন্যদিকে,
• “নরকে লাল গোলাপ” মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ।
• হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস 'নন্দিত নরকে'।
• ‘নরকের ফুল’ গাজালা মাহমুদ রচিত কবিতার গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নরকে লাল গোলাপ
  2. নরকে অনন্ত ঋতু সঠিক
  3. নন্দিত নরকে
  4. নরকের ফুল

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল