মেধাবী
Toggle menu

কোনটি সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন গ্রন্থ?

সঠিক উত্তর
একাত্তরের ঢাকা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'একাত্তরের ঢাকা':
- সেলিনা হোসেন রচিত 'একাত্তরের ঢাকা' মুক্তিযুদ্ধভিত্তিক একটি সংকলন গ্রন্থ।
- ঘটনা শুরু হয়েছে ১৯৭১ সালের ১ মার্চ থেকে। শেষ হয়েছে বিজয় দিবসের পরে বধ্যভূমি আবিষ্কার এবং লেখকের নানা স্মৃতিচারণের মাধ্যমে।
- একাত্তরের নয় মাসে কত কি ঘটেছে তার নানা ধরণের বিবরণ আছে এ বইয়ে। বিভিন্ন শিরোনামে তিনি বিভিন্ন বিষয় এনেছেন।
- একটি-দু'টি উদাহরণ এমন : 'মার্চের পঁচিশ দিন : পাকিস্তান সরকার বনাম বঙ্গবন্ধু সরকার, কাক ও ডোমদের শহর, রুদ্ধশ্বাসের দিনগুলো ইত্যাদি।

সেলিনা হোসেন:
- সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭ রাজশাহী শহরে।
- ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা।
- প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- রাজশাহীতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চেম্পিয়নশীপ স্বর্ণপদক পান।

তাঁর প্রাপ্ত পুরস্কারগুলো হলো:
- ড. মোহাম্মদ এনামূল হক স্বর্ণপদক (১৯৬৯),
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮০),
- আলাওল সাহিত্য পুরষ্কার (১৯৮১),
- অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৯৪),
- শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬ ও ১৯৯৭),
- দক্ষিণ এশিয়ার সাহিত্যে 'রামকৃষ্ণ জয়দয়াল হারমণি আওয়ার্ডস' দিল্লি (২০০৬),
- জাতীয় পুরস্কার একুশে পদক (২০০৯),
- দিল্লির ইনস্টিটিউট অব প্লানিং এ্যান্ড ম্যানেজমেন্ট থেকে রবীন্দ্র স্মৃতি পুরস্কার (২০১০),
- ঢাকা লেডিস ক্লাব কর্তৃক লায়লা সামাদ স্বর্ণ পদক (২০১১),
- রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে ডিলিট উপাধি (২০১০),
- গায়ত্রি সন্ধ্যা উপন্যাসের জন্য আইআইপিএম,
- দিল্লি কর্তৃক রবীন্দ্র স্মৃতি পুরস্কার (২০১০),
- দিল্লির সাহিত্য একাডেমি থেকে প্রেমচাঁদ ফেলোশিপ লাভ (২০০৯)।

অন্যদিকে,
- সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থ 'একাত্তরের ডায়েরি'।
- ‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ।
- 'একাত্তর করতলে ছিন্নমাথা' গ্রন্থের রচয়িতা-হাসান আজিজুল হক। এটি তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।

উৎস: ‘একাত্তরের ঢাকা’ সংকলন গ্রন্থ সেলিনা হোসেন এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

একাত্তরের দিনগুলি
একাত্তর করতলে ছিন্নমাথা
একাত্তরের ডায়েরি
একাত্তরের ঢাকা সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড