মেধাবী
Toggle menu

সন্ধি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এর বই অনুসারে সন্ধি নতুন শব্দ তৈরি করে।
তবে সন্ধির সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় সন্ধি তৈরি শব্দের অর্থ সংকোচিত করে, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করে, উচ্চারণ সহজ করে। তবে নতুন করে কোনো শব্দ তৈরি করে না।

• নতুন শব্দ গঠনের জন্য সন্ধির প্রয়োজন রয়েছে। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদের বইতে দেয়া এই তথ্যটি ভুল।

অতএব, অপশনে দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

===========
সন্ধি:
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য:

- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- উচ্চারণে সহজতা আসে।

• সন্ধির ক্ষেত্রে বর্জনীয়:
- বাংলা ক্রিয়াপদের সাথে সন্ধি করা যায় না।
- খাঁটি বাংলা শব্দের সাথে বিসর্গ সন্ধি করা যায় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং লাইভ এমসিকিউ বাংলাবিদ লেকচার (১৫)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সন্ধির ফলে উচ্চারণে সহজতা আসে।
বাংলা ক্রিয়াপদের মাধ্যমে সন্ধি গঠিত হয়।
সন্ধি নতুন শব্দ তৈরি করে।
সন্ধির মাধ্যমে ধ্বনির মিলন হয়।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড