মেধাবী
Toggle menu

'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?

সঠিক উত্তর
অক্কা পাওয়া

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- 'পটল তোলা' বাগধারার অর্থ মারা যাওয়া।
- এর সমার্থক বাগধারাটি হচ্ছে অক্কা পাওয়া (মারা যাওয়া)।

অন্যদিকে:
- 'অকূল পাথার' বাগধারার অর্থ ভীষণ বিপদ।
- 'ভরাডুবি' বাগধারার অর্থ সর্বনাশ।
- 'ডুব মারা' বাগধারার অর্থ পালিয়ে যাওয়া।

• আরো কিছু বাগধারা:
- চোখ পাকানো = ক্রোধ দেখানো।
- চোখে আঙুল দিয়ে দেখানো = বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
- চোখে চোখে রাখা = সতর্ক নজরদারি।
- চোখে ধুলো দেওয়া = ফাঁকি দেওয়া।
- চোখে পড়া = সুনজরে পড়া।
- চোখে সরষে ফুল দেখা = হতবুদ্ধি হওয়া।
- চোখের চামড়া = চক্ষুলজ্জা থাকা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮) ও প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ভরাডুবি
অকূল পাথার
অক্কা পাওয়া সঠিক
ডুব মারা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড