মেধাবী
Toggle menu

শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি?

সঠিক উত্তর
আর্তনাদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'আর্তনাদ' উপন্যাস:- দেশভাগের পর পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে দগ্ধ জীবনের অভিজ্ঞতালব্ধ ঔপন্যাসিক শওকত ওসমানের লেখা উপন্যাসের নাম- আর্তনাদ।- 'আর্তনাদ' শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস। এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়।- পূর্ব পাকিস্তানের স্বাধীন প্রগতিশীল চিন্তা-চেতনায় বেড়ে ওঠা জনগোষ্ঠী ও পশ্চিম পাকিস্তানের প্রাচীন চিন্তাধারায় বিশ্বাসী ও ধর্মাশ্রয়ী শাসকগোষ্ঠীর আচরণ- এই দুই মেরুদণ্ডে গড়ে উঠেছে এ উপন্যাসের কাঠামো।- অপেক্ষাকৃত দুর্বল মেরুদণ্ডটির ভাঙন শুরু হলো একুশের চেতনার মধ্য দিয়ে। যার ফলপ্রসূ সমাপ্তি ঘটল একাত্তরের বিজয়ের মধ্য দিয়ে। এ ভূখণ্ডে শহুরে সভ্যতার সূচনালগ্নের তরুণ আলী জাফর এই উপন্যাসের ব্যক্তি চরিত্র। আলী জাফরের মতো তখন গ্রাম ছেড়ে শহরে আসছে শত শত মানুষ, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই।অন্যদিকে,• শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাসগুলো হলো-- জাহান্নম হইতে বিদায়,- দুই সৈনিক,- নেকড়ে অরণ্য,- জলাংগী ইত্যাদি।------------------শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো- • উপন্যাস: - জননী, - ক্রীতদাসের হাসি, - সমাগম, - চৌরসন্ধি, - রাজা উপাখ্যান, - জাহান্নম হইতে বিদায়, - দুই সৈনিক, - নেকড়ে অরণ্য, - পতঙ্গ পিঞ্জর, - আর্তনাদ, - রাজপুরুষ। • গল্পগ্রন্থ: - জুনু আপা ও অন্যান্য গল্প, - মনিব ও তাহার কুকুর,- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। • প্রবন্ধগ্রন্থ: - ভাব ভাষা ভাবনা, - সংস্কৃতির চড়াই উৎরাই, - মুসলিম মানসের রূপান্তর। • নাটক: - আমলার মামলা, - পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা। • শিশুতোষ গ্রন্থ: - ওটেন সাহেবের বাংলো, - মস্কুইটোফোন,- ক্ষুদে সোশালিস্ট, - পঞ্চসঙ্গী ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং 'আর্তনাদ' উপন্যাস শওকত ওসমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

জলাংগী
আর্তনাদ সঠিক
নেকড়ে অরণ্য
দুই সৈনিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড