মেধাবী
Toggle menu

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

সঠিক উত্তর
অনুচ্ছেদ ১৮

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সংবিধানের দ্বিতীয় ভাগ:অনুচ্ছেদ - ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা(১) জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷(২) গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷অন্যদিকে,- বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে অর্থনৈতিক বিকাশের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে নাগরিকদের জন্য নিম্নলিখিত মৌলিক প্রয়োজনসমূহ নিশ্চিত করার কথা বলা হয়েছে:- অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা।- কর্মের অধিকার ও ন্যায্য মজুরীর ভিত্তিতে কর্মসংস্থানের নিশ্চয়তা।- যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার।- সামাজিক নিরাপত্তার অধিকার, যা বেকারত্ব, ব্যাধি, বার্ধক্য, এবং অনুরূপ পরিস্থিতিতে সরকারি সাহায্য লাভের নিশ্চয়তা প্রদান করে।- সংবিধানের ১৬ নং অনুচ্ছেদের বিষয়বস্তু - গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা আছে।- ১৭ নং অনুচ্ছেদ : অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে।উৎস: বাংলাদেশের সংবিধান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অনুচ্ছেদ ১৫
অনুচ্ছেদ ১৬
অনুচ্ছেদ ১৭
অনুচ্ছেদ ১৮ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড