মেধাবী
Toggle menu

কোন হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়?

সঠিক উত্তর
কর্টিসল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• কর্টিসল হরমোন:
- কর্টিসল হরমোনকে স্ট্রেস হরমোনও বলা হয়।
- মানসিক চাপ বা দুশ্চিন্তায় এই হরমোন বেড়ে যায়।
- কর্টিসল হল একটি স্টেরয়েড হরমোন।
- কর্টিসল গ্লুকোজ বিপাক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অপশন আলোচনা:
• মেলাটোনিন হরমোন - মেলাটোনিন হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে।

• লেপটিন হরমোন - কতটুকু খেতে হবে, এখন কি খেতে ইচ্ছা করছে কিংবা ক্ষুধা নিবারণ হয়েছে কিনা; লেপটিন হরমোন আমাদের মস্তিষ্কে তা জানান দেয়।

• ইনসুলিন হরমোন:
- ডায়াবেটিসের কারণে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
- সাধারণত ডায়াবেটিসের লক্ষণগুলোর মধ্যে অত্যধিক পিপাসা, ঘনঘন প্রস্রাব হওয়া, ক্লান্তি, ক্ষত না শোঁকানো ইত্যাদি অন্তর্ভুক্ত।
- এর সঠিক চিকিৎসা না হলে পরবর্তী সময়ে হৃদরোগ, কিডনি রোগ, স্ট্রোক ইত্যাদি সমস্যা হতে পারে।
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকাগন এবং ইনসুলিন নিঃসৃত হয়।
- ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নিঃসৃত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

উৎস:
১) বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২) National Center for Biotechnology Information.

সকল অপশন

রেফারেন্স মাত্র

কর্টিসল সঠিক
মেলাটোনিন
লেপটিন
ইনসুলিন

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড