মূল বিষয়বস্তুতে যান

কোনটিতে নিত্য অতীত কালের ক্রিয়া আছে?

সঠিক উত্তর

আমরা রোজ সকালে হাঁটতে যেতাম।

সঠিক উত্তর: আমরা রোজ সকালে হাঁটতে যেতাম।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আমরা রোজ সকালে হাঁটতে যেতাম - বাক্যটিতে নিত্য অতীত কালের ক্রিয়া আছে
অতীত কালে প্রায়ই ঘটতাে এমন বােঝালে নিত্য অতীত কাল হয়।
যেমন -
খুব সকালে ঘুম থেকে উঠতাম।
তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।

বাকি অপশনগুলোর মধ্যে -

- আকাশ কুয়াকাটায় বেড়াতে গিয়েছিল। - সাধারণ অতীত কালের উদাহরণ।
সাধারণ অতীত: অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বােঝায়, তাকে সাধারণ অতীত কাল বলে।

- ঘন্টা বাজার পর তারা বিদ্যালয়ে পৌঁছেছিল - পুরাঘটিত অতীত
পুরাঘটিত অতীতঃ অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরাে কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।


- বাচ্চারা মাঠে খেলছিলো - ঘটমান অতীত।
ঘটমান অতীতঃ যে ক্রিয়া অতীত কালে চলছিল বুঝায়, তাকে ঘটমান অতীত বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আমরা রোজ সকালে হাঁটতে যেতাম। সঠিক
  2. আকাশ কুয়াকাটায় বেড়াতে গিয়েছিল।
  3. ঘন্টা বাজার পর তারা বিদ্যালয়ে পৌঁছেছিল।
  4. বাচ্চারা মাঠে খেলছিলো।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল