মূল বিষয়বস্তুতে যান

কলম্বিয়ার সাথে কোন গেরিলা সংগঠনটির নাম জড়িত?

সঠিক উত্তর

ক) ফার্ক (FARC)

সঠিক উত্তর: ক) ফার্ক (FARC)

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ফার্ক (FARC) কলম্বিয়ার মার্কসবাদী গেরিলা সংগঠন। কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসাবে ১৯৬৪ সালে গঠিত হয়।
⇨ ১৯৫০ - এর দশকে কিউবান বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রের আগ্রাসনের জবাবে কৃষক বিদ্রোহী বাহিনী হিসাবে কৃষি সংস্কার এবং জমি পুনর্বন্টনের দাবিতে ফার্ক প্রতিষ্ঠিত হয়েছিল।
⇨ ম্যানুয়েল মারুলেন্দা ফার্কের প্রতিষ্ঠাতা।
⇨ দীর্ঘ সংঘাতের পর ২৬ সেপ্টেম্বর ২০১৬ সালে ফার্কের কমান্ডার রদ্রিগো লন্ডোনো এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোষ একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু মাত্র এক সপ্তাহ পরে ২ অক্টোবর চুক্তিটি কলম্বিয়ানরা একটি রেজার - ক্লোজ গণভোটে প্রত্যাখ্যান করে। ১৫ আগস্ট ২০১৭ সালে FARC তাদের অস্ত্র জাতিসংঘের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে। এই পদক্ষেপের মাধ্যমে কলম্বিয়ান সরকার FARC এর সাথে বিরোধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে।
⇨ ২০১৭ সালে সশস্ত্র পন্থা পরিহার করে মূলধারার রাজনীতিতে প্রবেশ করে এবং কলম্বিয়ার আইনসভায় ১০টি অনির্বাচিত আসন নিশ্চিত হয় তাদের জন্য (হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাঁচটি এবং সিনেটে পাঁচটি)।
⇨ ২০১৬ সালে ফার্কের সাথে শান্তি আলোচনা ও শান্তি চুক্তি সম্পন্ন করার জন্য কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। 

অন্যদিকে, 
⇨ টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলো পেরুর কমিউনিস্ট সশ্বস্ত্র সংগঠন।
⇨ TPLF ইথিওপিয়ার বিরোধপূর্ণ তাইগ্রে অঞ্চলের মিলিশিয়া সংগঠন।
⇨ MILF ফিলিপাইনের মুসলিম গেরিলা সংগঠন।  

তথ্যসূত্র:- ব্রিটানিকা ও বিবিসি ওয়ার্ল্ড।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক) ফার্ক (FARC) সঠিক
  2. খ) টুপাক আমারু (MRTA)
  3. গ) TPLF
  4. ঘ) MILF

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল