মূল বিষয়বস্তুতে যান

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্যাস কোনটি?

সঠিক উত্তর

নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস

সঠিক উত্তর: নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পরিবেশের উপর জৈব যৌগের প্রভাব: 
• বিভিন্ন জৈব যৌগ যেমন- খাদ্য, বস্ত্র, ওষুধ ও রসায়নিক দ্রব্য ব্যবহার করার পর তা আশেপাশের পরিবেশে ফেলা হয়। 
- সে সব পদার্থ পচনশীল হলে তা ছত্রাক ও ব্যকটেরিয়া দ্বারা বিযোজিত হয়ে মাটির 'হিউমাস' বৃদ্ধি করে। 
- হিউমাস মাটির পানি, বাতাস ও পুষ্টি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে মাটির গঠন সংযুক্তিতে পরিবর্তন আনে। 
- এসব পদার্থ হলো আমাদের নিত্যদিনের ব্যবহৃত শাকসবজি জাতীয় প্রাকৃতিক পলিমারের অংশ বিশেষ। 
- এসব প্রাকৃতিক জৈব বর্জকে নির্দিষ্ট স্থানে গর্ত করে মাটি চাপা দিতে হয়, না হলে পরিবেশ দুষণ ঘটায়। 

• পরিবহনের ইঞ্জিন হতে পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস দহনের ফলে কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও পানি বের হয়ে আসে যেগুলো গ্রীন হাউজ গ্যাস হিসাবে পরিচিত। 
- এই গ্রীন হাউজ গ্যাস (কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ইত্যাদি) -এর কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। 

• বিভিন্ন সাংশ্লেষিক পলিমার যেমন- পলিথিন ব্যাগ, বিভিন্ন প্যাকেজিং সামগ্রী ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা বিযোজিত হয় না অর্থাৎ অবিকৃত অবস্থায় মাটিতে ও পানির তলদেশে থেকে যায়।
- এগুলো মাটি ও পানির যেরূপ ক্ষতি করে তেমনি ভাবে জলজ প্রাণীও এগুলোর দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। 

• ফসলের জমিতে বিভিন্ন পোকামাকড়, জীবানু ধ্বংস করতে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেগুলো বৃষ্টির পানির মাধ্যমে খাল-বিল, নদী-নালায় ছড়িয়ে পরে যা পানি ও বায়ুর দূষণ ঘটায়। ফলে পানির DO হ্রাস পায়। 
- এতে পানির মাছ ও জলজ প্রাণি মরে যায় ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে। 

• শিল্প কারখানা হতে বিভিন্ন জৈব দ্রাবক রাসায়নিক পদার্থ বর্জ্যরূপে বেড়িয়ে আসে। 
- এগুলো সাধারণত উদ্বায়ী, ফলে এগুলো খুব সহজেই বায়ুতে মিশ্রিত হয়ে বায়ু দূষণ ঘটায়। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হাইড্রোজেন গ্যাস
  2. অক্সিজেন গ্যাস
  3. নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস সঠিক
  4. নাইট্রোজেন গ্যাস

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল