বাংলা সাহিত্য MCQ
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন?
সঠিক উত্তর
বৈকুণ্ঠের খাতা
সঠিক উত্তর: বৈকুণ্ঠের খাতা
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'বৈকুণ্ঠের খাতা':- 'বৈকুণ্ঠের খাতা' রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় একটি কৌতুক নাটক/প্রহসন। - এটি ১৮৮৭ সালে প্রকাশিত হয়। - এক আত্মভােলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনীর কেন্দ্র। - তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। - সংলাপের দ্যুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূলে। - নাটকটির কোনাে কোনাে চরিত্রে লেখকের আত্মীয়-বন্ধুর চরিত্রের ছায়াপাত ঘটেছে। তাঁর রচিত কিছু নাটক: - বিসর্জন, - রাজা, - অচলায়তন, - চিরকুমার সভা, - তাসের দেশ, - শারদোৎসব, - প্রায়শ্চিত্ত, - ডাকঘর, - বসন্ত, - চণ্ডালিকা, - নটীর পূজা। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
সকল অপশন
রেফারেন্স মাত্র
- বৈকুণ্ঠের খাতা সঠিক
- নটীর পূজা
- শারদোৎসব
- রথের রশি
প্রশ্ন তথ্য
- বিষয়
- বাংলা সাহিত্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00