বঙ্গবন্ধু টানেল: - কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়েছে। - টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ। - টানেলের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৯.০৯২ কিলোমিটার। - কর্ণফুলী নদীর তলদেশে দৈর্ঘ্য ৩.৪০ কিলোমিটার। - আর ৪.৮৯ কিলোমিটার অ্যাপ্রোচ রোডের পাশাপাশি ৭৪০ মিটার সেতু এবং কর্ণফুলীর পশ্চিম দিকে ভারি শিল্প-কারখানার সাথে সংযোগ স্থাপন করা হবে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন। - ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। - চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে। - বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। - নদীর নিচ দিয়ে এই ধরনের টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম।
উৎস: i) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট। ii) ৯ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।