আফিম উৎপাদনে শীর্ষ দেশ: - বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার। - ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে দেশটিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ কড়ছে। - যার ফলে অনেকেই আফিম চাষের দিকে ঝুঁকছেন। - ইউএনওডিসির প্রতিবেদন মতে, মিয়ানমারের আফিম চাষীরা এখন অন্য যেকোনো পণ্য চাষের তুলনায় গড়ে প্রায় ৭৫ শতাংশ বেশি উপার্জন করছেন।
উল্লেখ্য, - ২০২২ সালে আফিম উৎপাদনে শীর্ষ দেশ ছিল আফগানিস্তান। - ২০২২ সালে আফগানিস্তানের তালেবান শাসক মাদকদ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে আফিম চাষ ৯৫ শতাংশ কমে যায়।
উৎস: i) UN News. ii) ১২ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.