মূল বিষয়বস্তুতে যান

কম্পিউটারের কোন ধরনের মেমোরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তার ডেটা ধরে রাখতে পারে না?

সঠিক উত্তর

RAM

সঠিক উত্তর: RAM

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে RAM তার ডেটা ধরে রাখতে পারে না, কারণ এটি একটি উদ্বায়ী (volatile) মেমরি। • র‍্যাম (RAM):- RAM-এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory.- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়, তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়। • র‍্যাম (RAM) মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:১. র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি।২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। অন্যদিকে,- Read Only Memory (ROM): এটি একটি নন-ভোলাটাইল মেমরি। এখানে যে প্রোগ্রামগুলো (যেমন: বায়োস) স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, সেগুলো কম্পিউটার বন্ধ থাকলেও মুছে যায় না।- Hard Disk Drive (HDD): এটি একটি নন-ভোলাটাইল সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস যা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে। কম্পিউটার বন্ধ থাকলেও এর ডেটা সংরক্ষিত থাকে।- Solid State Drive (SSD): এটিও একটি নন-ভোলাটাইল সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এটি হার্ড ডিস্কের চেয়ে দ্রুত এবং ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে। উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ROM
  2. HDD
  3. SDD
  4. RAM সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল