মূল বিষয়বস্তুতে যান

ব্যবহারকারী ও কম্পিউটার সিস্টেমের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে কোনটি অপারেটিং সিস্টেমে মুখ্য ভূমিকা রাখে?

সঠিক উত্তর

শেল

সঠিক উত্তর: শেল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ব্যবহারকারী ও কম্পিউটার সিস্টেমের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে শেল (Shell) অপারেটিং সিস্টেমে মুখ্য ভূমিকা রাখে। শেল হলো একটি ইউজার ইন্টারফেস, যা ব্যবহারকারীর ইনপুট গ্রহণ করে এবং তা কার্নেলকে প্রক্রিয়াকরণের জন্য পাঠায়। এটি অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ, যা কমান্ড লাইন বা গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে কাজ করে। শেল ব্যবহার করে ফাইল পরিচালনা, প্রোগ্রাম চালানো, সিস্টেম কনফিগারেশন ইত্যাদি করা যায়। - অন্যদিকে, কার্নেল হার্ডওয়ারের সাথে সরাসরি কাজ করে, কিন্তু ব্যবহারকারী সাধারণত শেলের মাধ্যমেই সিস্টেমের সাথে যোগাযোগ করে। তাই শেল এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।- সঠিক উত্তর: ঘ) শেল।• অপারেটিং সিস্টেম:- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে।- হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম পালন করে।- কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ব্যতীত এটি কোনো কাজ করে না।- কম্পিউটারে সম্পাদিত তথ্যাবলি সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বন্টন, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগাম পরিচালনা সর্বোপরি কম্পিউটারের যাবতীয় কার্যাবলি সম্পাদনে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. ড্রাইভার
  3. কার্নেল
  4. শেল সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল